দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।
রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল এই পাঁচটি প্রবেশপথ সোমবার রাত ১০টা থেকে সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ ভোর ৬টা থেকে এবং দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল প্রবেশপথ দুপুর ১২টার পর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় নীলক্ষেত ও উদয়ন স্কুল প্রবেশপথ ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ঢাবি স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের সামনে দিয়ে প্রবেশ করবে।
জরুরি সেবায় নিয়োজিত যানবাহন অ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সাংবাদিকদের যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি ওই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিকেল ৫টার মধ্যে সব উন্মুক্ত অনুষ্ঠান শেষ করতে হবে এবং এরপর বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করতে হবে। বিকেল ৫টার পর নতুন করে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের এ সময় পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
জে আই